প্রিন্ট এর তারিখঃ Jul 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 12, 2026 ইং
বাউফলে প্রবাসীর স্ত্রী আত্মহত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা।

মোঃ মহসীন হাওলাদার
জেলা প্রতিনিধি
পটুয়াখালী।
পটুয়াখালীর বাউফলে প্রবাসীর স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনায় দায়ে স্বামী মোঃ মনির ঢালির বিরুদ্ধে মামলা করেছে তার সজনরা।
উল্লেখ্য গত শনিবার আমেরিকা প্রবাসীর স্ত্রী বাউফল পৌরসভার ৪নং ওয়াডে দরবেশ মিয়া সড়কের বাসায় আত্মহত্যা করে। পুলিশ তাকে রুমের দরজা ভেঙ্গে উদ্ধার করে থানায় নিয়ে যায়।তার পড়ে পটুয়াখালী জেলা শহরে ময়না তদন্তের জন্য পাঠান সেখান থেকে তার লাশ তাদের সজনদের কাছে হস্তান্তর করেন। তারা নিশির লাশ তার বাপের বাড়ি ভোলা বোরহানউদ্দিন দাফন করে।
এর পড়ে আমেরিকা প্রবাসী স্বামী মোঃ মনিরুল ইসলাম ঢালীর বিরুদ্ধে আত্মহত্যা করার প্ররোচনায় অভিযুক্ত করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহত নিশির সজনরা।
সেই মামলায় আমেরিকা প্রবাসী স্বামী মোঃ মনিরুল ইসলাম ঢালীকে আজকে ১২/৭/২৬ ইংরেজি তারিখ দুপুর ১২টার দিকে বাউফল থানা গ্রেফতার দেখিয়ে পটুয়াখালী আদালতে প্রেরন করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪